স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

লুঠ দখলের বিজয়

চেয়েছে বিজয় স্বপ্নপূরণ; এমন বিজয় চায়নি যে।
ভাঙন জাতির চিন্তা-ঐক্যে স্বার্থ সবাই চায় নিজে।
          কেউ সেজেছে মুক্তিযোদ্ধা
          কেউ রাজাকার যুক্তি-বোদ্ধা
ডাস্টবিনে কেউ খাবার খোঁজে, তৃপ্তি পায় কেউ চায়নিজে।

স্বাধীনতার স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’র কল্পনা
আম জনতার সাহস ছিল, বিত্ত-সম্পদ অল্প না।
          আজ দেখি সব লুঠ দখল
          দুর্নীতি আর মুখ বদল
বাস্তবে আজ নেই কিছু নেই, রূপকথা বা গল্প না ।



http://www.amardeshonline.com/pages/details/2010/12/20/58994

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন