স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

ডিজিটালাইজেশান

ক্রমশঃ আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি-
ডিজিটালাইজেশানের ছোঁয়া তাই সর্বত্র;
গণমাধ্যমে, প্রশাসনে, নিয়োগে, আদালতে...
পৃথিবীর অত্যাশ্চার্য শাসনব্যবস্থা ‘ডিজিটাল গণতন্ত্রে’র প্রবক্তা আমরাই।

এখানকার গণমাধ্যমের থাকে ডিজিটাল স্বাধীনতা
বিরোধী দলের নিন্দা আর সরকার-বন্দনা যার উপাদান।
উপর্যুক্ত উপাদানহীন গণমাধ্যম যেসব
তারা তো লিপ্ত ষড়যন্ত্রে;
গণতন্ত্র নস্যাতের, যুদ্বাপরাধ বিচার বানচালের....
ডিজিটালাইজেশানের অংশ হিসাবে আমরা তাদের রুখে দিয়েছি,
জেল জরিমানার ব্যবস্থা করেছি, প্রতিষ্ঠা করেছি আইনের শাসন!

আমাদের নিয়োগ পদ্ধতি আরো ডিজিটাল, অতিশয় সহজ
পরীক্ষায় অংশগ্রহণের ঝামেলা নেই, নেই ফাস্টক্লাশ সার্টিফিকেটের গুরুত্ব
আমাদের আছে ‘টেলিফোন সার্টিফিকেট’ -একের ভিতর সব।
এনালগ প্রশাসনগুলো এতে অভ্যস্থ নয়
আমরা তাই ব্যবস্থা করেছি ডিজিটাল প্রশিক্ষণের;
হামলা, ওএসডি বদলি...

আদালতে আসামিরা ডিজিটালী আত্মসমর্পণ করে;
বুক ফুলিয়ে, আঙুল উঁচিয়ে, বিজয় চিহ্ন ‘ভি’ দেখিয়ে...
ডিজটাল বিচারে তাদের জামিন হয়
দিন বদলের দীপ্ত শপথে শামিল হয় ‘জয় বাংলা’র মিছিলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন