নাহ! আমি আজ কোথাও যাবোনা-
আমি এখানেই থাকবো, এই শহরে।
আমি দেখবো বাঙ্গালী সংস্কৃতি-কনসার্ট(?)
তরুণীর বস্ত্র হরণের সার্কাস!
আমি দেখবো কীভাবে কিশোরীর ওড়নাকে
বেলুন বানিয়ে আকাশে ওড়াতে হয়;
টানতে হয় রমনীর শাড়ী।
আমি শুনবো যুগশ্রেষ্ঠ আইন শৃংখলার কথা-
যাকে স্বাগত জানাতে মিছিল করছে বকরেরা;
সানী-ফারুক-কায়সার-গৌতম-শাহীন...
ক্রমের দীর্ঘ হচ্ছে সে সারি।
সবার সুখী হবার কথা যখন
কারগারগুলো হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
প্রগতির প্রসার ঘটে.....
পিংকী ইলোরারা সুখ বোঝেনা!
আমার গ্যাসের দরকার নাই-
হোটেলগুলো আমার অপেক্ষায় আছে
এ শহর ছেড়ে কোথাও যাবোনা আমি
বসে থাকবো অন্ধকার ঘরে
ঘামের পানিতে আমার ডিজিটাল গোসল হয়ে যাবে!
আমি এখানেই থাকবো, এই শহরে।
আমি দেখবো বাঙ্গালী সংস্কৃতি-কনসার্ট(?)
তরুণীর বস্ত্র হরণের সার্কাস!
আমি দেখবো কীভাবে কিশোরীর ওড়নাকে
বেলুন বানিয়ে আকাশে ওড়াতে হয়;
টানতে হয় রমনীর শাড়ী।
আমি শুনবো যুগশ্রেষ্ঠ আইন শৃংখলার কথা-
যাকে স্বাগত জানাতে মিছিল করছে বকরেরা;
সানী-ফারুক-কায়সার-গৌতম-শাহীন...
ক্রমের দীর্ঘ হচ্ছে সে সারি।
সবার সুখী হবার কথা যখন
কারগারগুলো হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
প্রগতির প্রসার ঘটে.....
পিংকী ইলোরারা সুখ বোঝেনা!
আমার গ্যাসের দরকার নাই-
হোটেলগুলো আমার অপেক্ষায় আছে
এ শহর ছেড়ে কোথাও যাবোনা আমি
বসে থাকবো অন্ধকার ঘরে
ঘামের পানিতে আমার ডিজিটাল গোসল হয়ে যাবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন