স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

আমি

আকাশের নীল আমি রজনীর চাঁদ
তারাদের সাথে মিশে পার করি রাত।
জোছনায় মেলে ধরি পিটপিটে চোখ
জ্বেলে দিই পৃথিবীতে মায়াবী আলোক।

বাতাসের দোল আমি ভাসমান মেঘ
উড়ে চলে অজানায় মনের আবেগ।
লাল-লীল ফুল আর মেীমাছিপারা
মৌ মৌ গন্ধেতে মন মাতোয়ারা।

সাগরের ঢেউ আমি নদী কলতান
স্রোতটানে ভেসে চলি সারা দিনমান
বুকে নিয়ে তরীমাঝি ভাটিয়ালী সুর
দু'পাড়ের কূল ঘেঁষে ছুটি বহুদূর।

পাখিদের গান আমি পরীদের ডানা
রাখালিয়া সুর তাই বড় চেনা-জানা
কিচির মিচির সুরে আমি নব ভোর
ঝাপটাই ডানা দু'টি খুলে ফোলো দোর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন