উম্মে হাবীবাহ্ নাসরীন
পৃথিবী সেদিন দেখেছিল এক স্বপ্নের মত ভোর!
পৃথিবী সেদিন প্রথম দেখেছে সেই ছেলেটির মুখ
বড়ো হয়ে যে বড়ো-ই হয়েছে, ভরিয়েছে তার বুক!
পৃথিবী তুমি কি জেনে গিয়েছিলে আজ থেকে কাকে পেলে?
সেই ছেলেটিই দেখেছে তোমাকে কবিতার চোখ মেলে।
তোমাকে দেখেছে বুক ভরা গানে, না পাওয়ার অভিমানে,
তোমারই বুকের জীর্ণ কুটিরে রেখে যাওয়া পিছুটানে
পৃথিবী দেখেছে, জীবন একেঁছে কাগজের বুক চিরে
ছেলেটি কখনো হারিয়ে যায় নি লাখো মানুষের ভীড়ে!
দুই যুগ ধরে ছেলেটি খুজেঁছে পোড়া জীবনের মানে।
চব্বিশ বছর কতটা সময়, ছেলেটা এখন জানে!
মানুষ জানে না, ছেলেটি জেনেছে অশ্রুকণার দাম
মহাবিশ্বের কৃতি সন্তান, লিখে রাখো তার নাম!
ফেসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন