টানটা নাড়ির, বাড়ির, নাকি সবুজের- আমি জানি না!
অবুঝের মতো আমি গত রাত সাড়ে ১১টায় হুট করে সিদ্ধান্ত নিলাম গ্রামে যাবো।
রাত ১২টায় মতিঝিলে গেলাম টিকেট কাটতে। গিয়ে দেখি কাউন্টার বন্ধ হয়ে গেছে!
ফিরে এসে দেখি দারোয়ান গেট আটকিয়ে ঘুমোতে গেছে...!
সকালে গিয়ে টিকেট করলাম। সন্ধ্যা ৬টায় বাস মতিঝিল থেকে। মতিঝিলে থাকা অগোছালো আমি হাজির হলাম ৬টা ৬ মিনিটে। দেখি কোনো বাস নেই। জিজ্ঞেস করায় অবাক হয়ে বললেন, 'এখন কটা বাজে? বাস তো চলে গেছে!' যেন ৬ ঘন্টা দেরি করেছি- এমন বিরক্তি নিয়ে বললেন, 'কী আর করা, সিএনজি নিয়ে কল্যাণপুর যেতে পারেন, ওখানে অনেকক্ষণ দেরি করে। সিএনজি করে যাওয়ার টাকা আমার নেই। 'নিউ ভিশন' নামের সিটিং বাসে উঠলাম। ৭টা ৪০ মিনিটে কল্যাণপুরে এসে বাসটি পেলাম। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।
ফেসবুক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন