ভয়ংকর
দুঃস্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। ঘুমের ঘোরে আমার দুটো সত্তা দেখি। একটি
আরেকটিকে হত্যা করছে। আমারই হাতে আমার খুন হবার দৃশ্য দেখে আমি জেগে উঠি।
আমি ভীত হই, প্রীত হই। হত্যা থেকে পালানোর দৃশ্য আমাকে ভীত করে। খুন করার
ধরন আমাকে মুগ্ধ করে!
আজকাল একা থাকতে আমার ভয় লাগে। নিজেকে নিজের শত্রু মনে হয়। এই বুঝি আমি ছিঁড়ে খাবো আমার মস্তিষ্ক, আমার বিবেক। বিষ ঢেলে নিবো ভালোবাসার পেয়ালায়। সুচারু শৈল্পিকরূপে ধ্বংস করবো আমার হৃদয়।
আমি এভাবে আর খুন হতে চাই না, খুনি হতে চাই না। তোমার স্পর্শ পারে খুন সারাতে, খুনিকে সরাতে।
তুমি আমাকে পাহারা দাও, আশ্রয় দাও।
ফেসবুক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন