তোমার ছায়া চোখে পড়লেই হৃদপিণ্ডে ধুকপুকানি ওঠে,
কিন্তু শিহরণে কাঁপতে পারি না!
তুমি কাছে বসতে চাইলে আমি জায়গা দিতে পারি
ছুঁয়ে দেখতে পারি না।
তোমার অনুপস্থিতিও মেনে নিতে পারি
চলে যাবে শুনলেও বুকের পাড় ভাঙে না।
আমার অজস্র অনুভূতি অনুচ্চারিত
অনুভবের অযথা আস্ফালন নেই,
আমি উন্মত্ত হয়ে বেজে উঠতে পারি না
প্রতিশ্রুতির পলায়ন আমার কাম্য নয়।
তোমার ঠোঁট, চুল কিংবা চিবুকের তিল
আমাকে টানে না তাই
ভাবায় না গালের টোল
তোমার অভিসারী আহ্বানে আমি সাড়া দিতে পারি না।
ভালোবাসা ও ঘৃণায়
প্রেমে আর কামে
রাগে কিংবা অনুরাগে
আমি গলে পড়া মোমবাতি
ভেবে নিও আমি কাপুরুষ!
কিন্তু আমি জানি,
আমি শীতল পাথরখণ্ড এক
জ্বলে উঠবো ঠিকই একদিন প্রবল ঘর্ষণে, বৈধতার উষ্ণ আলিঙ্গনে
আদর্শিক আস্তরণে আমি সুপ্ত অগ্নিগিরি
ঘুমন্ত আমার পাললিক প্রেম
‘বন্ধনী’ বিক্রিয়ায় জেগে উঠবে তুমুল আলোড়নে
এসো অপেক্ষায় থাকি ফাগুনের...
#২৫ নভেম্বর ২০১৩
facebook.com
কিন্তু শিহরণে কাঁপতে পারি না!
তুমি কাছে বসতে চাইলে আমি জায়গা দিতে পারি
ছুঁয়ে দেখতে পারি না।
তোমার অনুপস্থিতিও মেনে নিতে পারি
চলে যাবে শুনলেও বুকের পাড় ভাঙে না।
আমার অজস্র অনুভূতি অনুচ্চারিত
অনুভবের অযথা আস্ফালন নেই,
আমি উন্মত্ত হয়ে বেজে উঠতে পারি না
প্রতিশ্রুতির পলায়ন আমার কাম্য নয়।
তোমার ঠোঁট, চুল কিংবা চিবুকের তিল
আমাকে টানে না তাই
ভাবায় না গালের টোল
তোমার অভিসারী আহ্বানে আমি সাড়া দিতে পারি না।
ভালোবাসা ও ঘৃণায়
প্রেমে আর কামে
রাগে কিংবা অনুরাগে
আমি গলে পড়া মোমবাতি
ভেবে নিও আমি কাপুরুষ!
কিন্তু আমি জানি,
আমি শীতল পাথরখণ্ড এক
জ্বলে উঠবো ঠিকই একদিন প্রবল ঘর্ষণে, বৈধতার উষ্ণ আলিঙ্গনে
আদর্শিক আস্তরণে আমি সুপ্ত অগ্নিগিরি
ঘুমন্ত আমার পাললিক প্রেম
‘বন্ধনী’ বিক্রিয়ায় জেগে উঠবে তুমুল আলোড়নে
এসো অপেক্ষায় থাকি ফাগুনের...
#২৫ নভেম্বর ২০১৩
facebook.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন