আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।
স্পেস-৩
আমি
মানুষকে সহজেই ভালোবেসে ফেলি। প্রাথমিক সঙ্কোচ মাড়িয়ে একবার কারো কাছাকাছি
হলে, তার সুন্দর ব্যবহার পেলে আমি মুগ্ধ হই। আমি ভাবতে পারি না- এখানে
লৌকিকতা আছে। আমি বুঝতে পারি না- সে সৌজন্য দেখিয়েছে। আমি শুধু ভাবি- তার
আন্তরিকতাকে সম্মান করতে হবে, হৃদ্যতার মূল্য দিতে হবে। তার কথা মনে হলেই
আমার ভালো লাগে। আমি তার খোঁজ নিই, কথা বলি। প্রথমবার খুব খুশি হয়,
উচ্ছ্বাস প্রকাশ করে। আনন্দিত হই আমিও। দিন যায়। আমি অনেকবার কথা বলি।
সে কখনো খোঁজ নেয় না। আমি অনুভব করি- আমার কল পেলে সে খুশি হয় না। আমি
দেখতে পাই- আমার উৎসাহে সে আমাকে ব্যক্তিত্বহীন ভাবছে, আমার আন্তরিকতাকে
উদ্দেশ্যপূর্ণ মনে করছে। আমার অস্বস্তি লাগে। রাগ হয় নিজের ওপর। দূরত্ব
বাড়ে নিজের সাথে নিজের। আমি কথা বলি না। কোনো একদিন তার সাথে দেখা হয়ে
যায়। আমাকে জিজ্ঞেস করে- “কোনো খোঁজ নাই কেন? আর! তোমরা তো অনেক বড়
মানুষ!!!” আমি কিছু বলি না। আমি জানি না- আমার কী বলা উচিৎ। আমি অস্ফুটে
উচ্চারণ করি- কারো সাথে কথা বললে, আমার মনে হয় আমি অপরাধ করি। না বললেও
অপরাধ করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন