স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

পাললিক প্রেম অথবা একটি কবিতা

মাঝে মাঝে আমার ভেতর থেকে
এক অচেনা মানুষ বেরিয়ে আসে
আমি চমকে যাই তাকে দেখে
কী ভয়ঙ্কর রুদ্র মূর্তি তার!
মুহূর্তেই তছনছ করে দিতে পারে সব
ভালোবাসা-ভাটিয়ালি, কিংবা আদর্শিক আদর
জোনাক জোনাক আলো খেয়ে পাপের পাহাড়ে ওঠে!
অবিমৃষ্য নটরাজ হয়ে নিঃশেষ করে নিজেকেও...
আমি তার সামনে দাঁড়াতে ভয় পাই।

আমার ভেতরে আমি কাকে লালন করি
পৃথিবীর আদিমতম বায়বীয় প্রেম, সৌন্দর্যের শয়তান
শারীরিক উপাদানে আত্মিক অস্থিতি!

আহা! যদি এক হয়ে যেতো এই ভেতর-বাহির
জ্যামিতিক সুক্ষ্মতায় মিশে যেতো সকল প্রতিপাদিক রেখা!
সেই মিলনের স্পর্শবিন্দুতে পেতাম তোমাকে
তখনই জন্ম নিতো খাঁটি পাললিক প্রেম
অথবা একটি কবিতা...!

ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন