স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

হে চোর!

সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম ৩ টি মোবাইল (আমরা ৩ রুমমেটের) আমার ১টি মানিব্যাগ (মানিব্যাগে ৫৬৩ টাকা, ১টি চাবি, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড, ৮টি সিম, কয়েকটি চিঠি) চুরি হয়ে গেছে! কিন্তু চোর মশাই চার্জার নিয়ে গেল না (চার্জারগেুলো পাশেই ছিল)! তিনি চার্জ দিবেন কীভাবে ভেবে খারাপ লাগছে। বিক্রি করতে গেলেও তো ১শ টাকা করে কম পড়ে যাবে! হে চোর! চার্জারগুলো নিয়ে যাবার বিনীত অনুরোধ করছি।
ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন