তাকে মনে পড়ে, হঠাৎ হঠাৎ। আমি তার কথা ভাবতে থাকি; আমার ভালো লাগে। আমার
খুব ইচ্ছে করে তাকে দেখতে; আমি তাকে দেখতে পাই। স্পষ্ট দেখতে পাই। আবছা
দেখতে পাই। অস্পষ্ট দেখতে পাই। আমি দেখতে পাই না।
আমার খুব ইচ্ছে করে তার সাথে কথা বলতে। খুব ইচ্ছে হয় তার ফোনে কল দিতে। আমি মোবাইলটা হাতে তুলে নিই। আমি কেঁপে উঠি। আমার হাত কেঁপে ওঠে। আমার মন কেঁপে ওঠে। আমার ঘর কেঁপে ওঠে। বাইরে আকাশ কেঁপে ওঠে। সমগ্র পৃথিবী কেঁপে ওঠে। আমি একটি দেয়াল দেখতে পাই। দেখতে পাই শক্ত দুর্ভেদ্য প্রাচীর। আমার অস্বস্তি লাগে। আমি কল করি না। আমি কথা বলি না। কথা না বলে আমার ভালো লাগে। আমি উৎফুল্ল হই, তাজা হই, সজীব হই। আমি সুস্থ হয়ে উঠি। আমার ঘুম আসে। আমি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমের মধ্যে জেগে থাকি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন