স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

সাহিত্য সিঁড়ি

তুমি নন্দন বাগে ফোটা
এক স্বপ্নীল ক্যাকটস,
ক্লোজআপের মিষ্টি হাসি
লাবণ্যময় লাক্স।

সুস্বাস্থের জন্য যে তুমি
ঠিকই লাইফবয়,
ডেটলের মতোই তো তোমার
বিশুদ্ধ হৃদয়।

তুমি যেন সানসিল্ক শ্যাম্পু
জিয়া প্রিন্ট শাড়ি,
মেরিল বেবী লোশনের ন্যায়
মনটা নাও কাড়ি।

ইননোসেন্ট বিআরবি কেবলস
আর হরলিক্স বিস্কুট,
লিপ্টন চায়ে চুমুক দিতেই
দেখি তোমার মুখ।

ফিলিপস বাল্বের মতো তুমি
ছড়াও জ্ঞান-আলো
সাহিত্য সিঁড়ি তাই তোমায়
বাসি খুব ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন