স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

বিপন্ন মানবতা

সিডরের তাণ্ডবে শত জনপদ
লন্ড ভন্ড হল কত সম্পদ
             অনেকেই পরপারে
             কেউ আছ অনাহারে
             চিৎকার হাহাকারে
                       ভরে উঠে পথ
বিপন্ন মানবতা করে ছটফট।

ফসল গবাদিপশু চিংডীর ঘের
সহায় স্বজন কেউ নেই মানুষের
            ভুমি হয়েছে বিরান
            ক্ষুধায় কাতর প্রাণ
            ওষুধ পানি ও ত্রান
                     নেই কিছু ঢের
কেবল বাতসে ভাসে গন্ধ লাশের।

শোকের মাতম উঠে উপকুল জুড়ে
সারি সারি লাশ পায় বালুচর খুড়ে
           পঁচালাশ গেছে ফেপে
           কেমনে দাফন দেবে
           লাশের মিছিল দেখে
                    শকুনেরা উড়ে
দুখীদের প্রতি এসো হাত দিই ছুঁড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন