দোজখের কারাগারে বাস করে কবি
সারাবুক জুড়ে তার বেদনা-আগুন,
সুখের তুলিতে আঁকে জীবনের ছবি
যদিও জীবনে তার আসে না ফাগুন!
দুখের সায়রে তোলে আনন্দ-ঢেউ!
মানুষের মাঝে কবি স্বপ্ন জাগায়,
তার ব্যথার খবর রাখে না তো কেউ
নিন্দা কুৎসা কভূ সে মাখে না গায়।
ঘৃণার জমিনে করে ভালোবাসা চাষ
ছলনার গাছে ফোটে প্রণয়ের ফুল,
হিংসা-আগাছা কেটে সাফ চারপাশ
দয়া ক্ষমা প্রেমে তার নেই সমতুল।
কবি বাঁচে না কেবল নারীদের প্রেমে
ফুল পাখি প্রকৃতিতে থাকে না বন্দী,
মানবতা তুলে আনে কবিতার ফ্রেমে
স্রষ্টার জয়গানে সে পায় নন্দী।
http://potakadu.com/2011/07/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF/
সারাবুক জুড়ে তার বেদনা-আগুন,
সুখের তুলিতে আঁকে জীবনের ছবি
যদিও জীবনে তার আসে না ফাগুন!
দুখের সায়রে তোলে আনন্দ-ঢেউ!
মানুষের মাঝে কবি স্বপ্ন জাগায়,
তার ব্যথার খবর রাখে না তো কেউ
নিন্দা কুৎসা কভূ সে মাখে না গায়।
ঘৃণার জমিনে করে ভালোবাসা চাষ
ছলনার গাছে ফোটে প্রণয়ের ফুল,
হিংসা-আগাছা কেটে সাফ চারপাশ
দয়া ক্ষমা প্রেমে তার নেই সমতুল।
কবি বাঁচে না কেবল নারীদের প্রেমে
ফুল পাখি প্রকৃতিতে থাকে না বন্দী,
মানবতা তুলে আনে কবিতার ফ্রেমে
স্রষ্টার জয়গানে সে পায় নন্দী।
http://potakadu.com/2011/07/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন